ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

মাদারগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

জামালপুরের মাদারগঞ্জে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

খাদেমুল ইসলাম:

জামালপুরের মাদারগঞ্জে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা আইসিটি কর্মকর্তা এম. ই সারোয়ার লিমন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদ, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল এবং মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক এবং সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্ল্যাগশিপ প্রকল্প ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক জ্যেষ্ঠ নারী ফ্যামিলি কার্ড পাবেন। তবে নির্ধারিত শর্ত অনুযায়ী অতি দরিদ্র, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত পরিবারের নারীপ্রধানেরা মাসে ২ হাজার ৫০০ টাকা ভাতা পাওয়ার যোগ্য বিবেচিত হবেন।

তিনি জানান, কর্মসূচি বাস্তবায়নে ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬’ প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতিতে পরিবারের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে—অতি দরিদ্র, দরিদ্র, ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত।

পিএমটি স্কোর অনুযায়ী, ৮৬০ বা তার কম স্কোর পাওয়া নারীপ্রধান পরিবারগুলো নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ভাতা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে। সব নারীপ্রধান পরিবার ফ্যামিলি কার্ড পেলেও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিভুক্ত নিম্ন আয়ের পরিবারগুলোই ভাতা পাবে।

সমাজসেবা কর্মকর্তা আরও জানান, ফ্যামিলি কার্ডের তথ্যভান্ডার তৈরির জন্য ‘তথ্য সংগ্রহ নির্দেশিকা-২০২৬’ প্রণয়ন করা হয়েছে। ১২ অক্টোবর থেকে দেশব্যাপী একযোগে পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে মাদারগঞ্জ উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডেও তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে।

এ কার্যক্রমে ১৪ জন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। কাজ শুরুর আগে তাঁদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তথ্য সংগ্রহের কাজ সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের কমিটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন