বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন
বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন‘কৃষক কার্ড হাতে থাকলে, সেবা পাবেন সাথে সাথে’—এই স্লোগানকে সামনে রেখে প্রান্তিক কৃষকদের সেবা নিশ্চিত করতে জামালপুরের বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এ কর্মসূচির উদ্বোধন করেন। এর অংশ হিসেবে বকশীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জোনাইদ আফ্রাদ, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ২ হাজার ৪৯৬ জন কৃষককে কৃষক কার্ড বিতরণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন