ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-


 জিএম সাফিনুর ইসলাম মেজর:

জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে খোরশেদ আলম (২৮) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দাসপাড়া এলাকায় খোরশেদ আলমের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাকে মাদক সেবনরত অবস্থায় এবং মাদকসহ আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত খোরশেদ আলম উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন