ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে যুবদল নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জামালপুরে যুবদল নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

জামালপুরে যুবদল নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

 মোঃ ইমরান মাহমুদ:

জামালপুরের ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনকে একটি মামলায় আসামি করার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের জেরে গৃহবধূ মঞ্জুয়ারার আত্মহত্যার ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে উপস্থাপন করে যুবদল নেতা হামিদুর রহমান মলিনকে মামলার ১০ নম্বর আসামি করা হয়েছে। একই সঙ্গে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা দাবি করেন, ঘটনার দিন মলিন জেলা বিএনপির একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তারা মলিনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তাকে হয়রানি বন্ধের দাবি জানান।

পরে মানববন্ধন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কর্মসূচি শেষ করে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন