ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধের

জামালপুরের মাদারগঞ্জে সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় সায়ের উদ্দিন প্রামাণিক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
খাদেমুল ইসলাম:

জামালপুরের মাদারগঞ্জে সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় সায়ের উদ্দিন প্রামাণিক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়ের উদ্দিন বালিজুড়ী নামাপাড়া এলাকার মৃত মোনাজ উদ্দিন প্রামাণিকের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বালিজুড়ী বাজারে হাফিজুর ক্রোকারিজের সামনে সড়ক পার হচ্ছিলেন সায়ের উদ্দিন। এ সময় একটি চলন্ত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তাঁর কান ও মাথায় আঘাত লাগে।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, অটোরিকশার ধাক্কায় আহত হয়ে সায়ের উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন