ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বিজিবির অভিযানে ১৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

বিজিবির অভিযানে ১৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
নিজস্ব প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সকালে উপজেলার ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকায় এ অভিযান পরিচালনা করেন জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরের চর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১০৭৬-এর কাছাকাছি কুমারের চর এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মদ ফেলে পালিয়ে যায়।

পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৯ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার করা মদের বিষয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জামালপুর

শিরোনাম...

একটি মন্তব্য করুন