ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৫ জনই জামালপুরের, অন্তঃসত্ত্বাসহ একই পরিবারের চারজন

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৫ জনই জামালপুরের, অন্তঃসত্ত্বাসহ একই পরিবারের চারজন
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৫ জনই জামালপুরের, অন্তঃসত্ত্বাসহ একই পরিবারের চারজন

 স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনই জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বাসিন্দা। তাঁদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন দুই মাসের অন্তঃসত্ত্বা এক নারী ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে।

একসঙ্গে পরিবারের চার সদস্যকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন স্বজনরা। মর্মান্তিক এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর দড়িহামিদপুর ভাটিপাড়া ও আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা হলেন—জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন লেবু (৫৫), তাঁর মা রাশিদা বেগম (৮৫), মেয়ে মর্জিনা (২৫) ও মর্জিনার পাঁচ বছর বয়সী ছেলে মিনাল। এছাড়া একই ইউনিয়নের বীর গোবিন্দবাড়ী গ্রামের সুজন আলীও নিহত হয়েছেন।

স্বজনরা জানান, শুক্রবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মা রাশিদা বেগম, দুই মাসের অন্তঃসত্ত্বা মেয়ে মর্জিনা ও নাতি মিনালকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন মোফাজ্জল হোসেন লেবু। নান্দিনা থেকে সিএনজিচালিত অটোরিকশায় প্রথমে ময়মনসিংহে যাওয়ার কথা ছিল তাঁদের। এরপর সেখান থেকে বাসে করে গাজীপুরে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তাঁরা।

পেশায় রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু দীর্ঘদিন ধরে স্ত্রী ও এক ছেলেকে নিয়ে গাজীপুরের হুতাপাড়া এলাকায় বসবাস করতেন। মা রাশিদা বেগম ও বিবাহিত মেয়ে মর্জিনাকে গাজীপুরের বাসায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আগের দিন তিনি বাড়িতে এসেছিলেন।

মোফাজ্জল হোসেন লেবুর ভাবি ইসমতারা বলেন, ‘আমার দেবর গাজীপুরে থেকে দিনমজুরের কাজ করতেন। শাশুড়ি, ভাতিজি ও নাতিকে নিয়ে যাওয়ার জন্য গতকাল বাড়িতে এসেছিলেন। আমার ভাতিজি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল। একসঙ্গে সবাইকে হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি।’

প্রতিবেশী সোহেল রানা বলেন, ‘একই পরিবারের চারজন মারা গেছেন। তাঁদের মধ্যে মর্জিনা অন্তঃসত্ত্বা ছিলেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

মর্মান্তিক এ দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ পাঁচজনকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছে রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া ও আশপাশের এলাকা। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

শিরোনাম...

একটি মন্তব্য করুন