দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তারজামালপুরের দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
রেজাউল করিম সাবেক সংস্কৃতিমন্ত্রী ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বে দায়ের করা একটি নাশকতা মামলায় অভিযান চালিয়ে রোববার দুপুরে রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “নাশকতা মামলার আসামি হিসেবে রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

একটি মন্তব্য পোস্ট করুন