ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

স্টাফ রিপোর্টার:

বর্ণাঢ্য র‍্যালি, পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জামালপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে জেলা এতিমখানার পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।

পরে দুপুরে উৎসবমুখর পরিবেশে শহরের গেটপাড়া এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমলাপাড়া এলাকার শহীদ সাফওয়ান অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

র‍্যালিপূর্ব আলোচনা সভায় জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এ সময় জেলা যুবদল, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা যুবদলের অতীত ঐতিহ্য তুলে ধরে বলেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামেও যুবসমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে বলে তাঁরা প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের শহীদ নেতাকর্মীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি নতুন ও পুরোনো নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

শিরোনাম...

একটি মন্তব্য করুন