দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনজামালপুরের দেওয়ানগঞ্জে ‘উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাহাদুরাবাদ ইউনিয়ন ফুটবল একাদশ ও সোনালী অতীত ফুটবল একাদশ।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশ নিচ্ছে। দলগুলো চারটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। গ্রাম ও ইউনিয়ন পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাঁদের সামনে এগিয়ে নেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। গ্রুপ পর্বের খেলা শেষে আগামী ২৯ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রতন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ খবিরুজ্জামান খান, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি শ্যামল চন্দ, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, মাহবুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি মনজুরুল হক ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন ও যুগ্ম আহ্বায়ক আল মামুন, উপজেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব ইব্রাহীম মন্ডল এবং দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিকাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন