শিরোনাম
লোড হচ্ছে...
আন্তর্জাতিক জাতীয় জামালপুর জামালপুর জেলা দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস পালিত

বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
লেখক: নিজস্ব প্রতিনিধি

বাল্যবিয়ে বন্ধ করুন, মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি, যুব সমাজকে রক্ষা করি, উদ্যোক্তা হই উন্নত বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস পালিত হয়েছে।
​বৃহস্পতিবার সকালে দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরামের উদ্যোগে একটি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে র‍্যালিটি দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন। নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি সাদিয়া নেওয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাছির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, নারী উদ্যোক্তা ফোরামের প্রধান উপদেষ্টা মনিরুল ইসলাম, সহসভাপতি মৌসুমি আক্তার ও সাধারণ সম্পাদক মৌসুমি কিবরিয়া প্রমুখ।

প্রচ্ছদ ভিডিও
↑