প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
বকশীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
বকশীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
প্রকাশঃ
জিএম সাফিনুর ইসলাম মেজর:
জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রোববার বিকালে "করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে উপজেলা চত্বর শেষে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা শাহনাজ বেগম, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, বাট্টাজোড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ প্রমুখ।
বক্তারা এসময় সমবায়ের উপর জোর দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সমবায়ীদের প্রতি আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন