বকশীগঞ্জে কলেজে ভর্তির আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
বকশীগঞ্জে কলেজে ভর্তির আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যুজামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ হাসান (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ হাসান আইরমারী নতুনপাড়া গ্রামের জামাত আলীর ছেলে। সে চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তির জন্য আবেদন করেছিল। কলেজে ভর্তির আগেই তার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
জানা গেছে, আইরমারী নতুনপাড়া আয়মনা মাদবর উচ্চ বিদ্যালয়ের সামনে ফকির আলীর দোকানের বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দিলে পারভেজ হাসান ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারটি পরীক্ষা করতে যায়। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন