ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের শ্রীচন্দ্রবাড়ী এলাকায় নিজ বাড়ি থেকে মানিক (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হক জানান, মানিক মাদকাসক্ত ছিলেন বলে তারা জানতে পেরেছেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকাসক্তির কারণে মানিক প্রায়ই তাঁর মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতেন। একপর্যায়ে তিনি তাঁর মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন বলেও জানা গেছে।

এলাকাবাসীর দাবি, সম্প্রতি মাদক সেবনকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে মানিকের বিরোধ সৃষ্টি হয় এবং তাঁকে মারধর করা হয়। তাঁদের ধারণা, ওই ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

শিরোনাম...

একটি মন্তব্য করুন