দেওয়ানগঞ্জে বাড়িতে হামলা ও ভাঙচুর, টাকা ছিনতাইয়ের অভিযোগ
দেওয়ানগঞ্জে বাড়িতে হামলা ও ভাঙচুর, টাকা ছিনতাইয়ের অভিযোগজামালপুরের দেওয়ানগঞ্জে পূর্ববিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের শেখপাড়া গ্রামের আছমত আলী দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শেখপাড়া গ্রামের মৃত বজর শেখের ছেলে নাছিরের সঙ্গে একই গ্রামের আছমত আলীর একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২১ সেপ্টেম্বর রাতে নাছিরের নির্দেশে রশিজল, ইসমাইল, আকামত আলী, আল আমিন, রশন আলী, আবুল কাশেম ও আকরাম হোসেনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আছমত আলীর বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, এ সময় তারা মমেদ আলীর বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। পরে ঘর মেরামতের জন্য ট্রাঙ্কে রাখা নগদ ৪ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যান বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় আছমত আলী ২২ সেপ্টেম্বর দেওয়ানগঞ্জ মডেল থানায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন