ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ইসলামপুরে বজ্রপাতে পল্লিচিকিৎসকের মৃত্যু

ইসলামপুরে বজ্রপাতে পল্লিচিকিৎসকের মৃত্যু
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
নিজস্ব প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন (৪০) নামে এক পল্লিচিকিৎসকের মৃত্যু হয়েছে।

রোববার সকালে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন ওই এলাকার সুরুজ মণ্ডলের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয়রা জানান, রোববার সকালে বাড়ির পাশের জমিতে সার বপন করতে যান আনোয়ার হোসেন। সার বপন শেষে জমি থেকে শাক তোলার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর শরীরে আগুন ধরে যায়।

স্থানীয় ফজল হকের ছেলে হাতেম আলী জানান, বজ্রপাতের পর আনোয়ার হোসেনের শরীরে আগুন ধরে যেতে দেখেন তিনি। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কাছে গিয়ে তিনি বুঝতে পারেন, আনোয়ার হোসেন আর বেঁচে নেই।

আনোয়ার হোসেনের আকস্মিক মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন