বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে র্যালি ও আলোচনা সভা
বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে র্যালি ও আলোচনা সভাজামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বেসরকারি সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম, ব্র্যাকের এরিয়া ব্যবস্থাপক আছিয়া খাতুন, প্রোগ্রাম অর্গানাইজার আল আমিন, এফও মো. হোভায়েত, পরিসংখ্যানবিদ সুমন মিয়াসহ অন্যরা।
আলোচনা সভায় ব্র্যাকের পক্ষ থেকে স্বাস্থ্য বিষয়ে তাদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
বক্তারা বলেন, চোখ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই চোখের দৃষ্টি ঠিক রাখতে নিয়মিত চোখের যত্ন নেওয়া এবং প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করা জরুরি।
বিশেষ করে শিশুদের দৃষ্টিশক্তির প্রতি নজর দেওয়ার আহ্বান জানান বক্তারা। শিশুদের মোবাইল ফোনের প্রতি আসক্তি কমিয়ে তাদের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি চোখের সুস্থতার জন্য দেশীয় ফলমূল ও পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শ দেন তারা।

একটি মন্তব্য পোস্ট করুন