মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ
মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশজামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের মহিরামকুল মোড়ে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সেলিম মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আকন্দ, সহসাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম দিদার এবং চরবানিপাকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চিশতি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শাহজামাল, সদস্য জেকেরুল্লাহ ও মিনহাজ উদ্দিন বাবু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন বিএসসি ও ওয়াসিফ বিল্লাহ মটো, উপজেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক ডা. মফিজ উদ্দিন এবং উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আল মামুনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের মতো সামাজিক অবক্ষয় সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এবং পরিবার ও সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা, শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

একটি মন্তব্য পোস্ট করুন