ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

মাদারগঞ্জে মেয়র প্রার্থী আব্দুল মান্নানের উঠান বৈঠক

মাদারগঞ্জে মেয়র প্রার্থী আব্দুল মান্নানের উঠান বৈঠক
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
খাদেমুল ইসলাম:
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মাদারগঞ্জ পৌরসভার বাণীকুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। একপর্যায়ে উঠান বৈঠকটি জনসভায় রূপ নেয়। বৈঠকে প্রায় দেড় হাজার নারী-পুরুষ অংশ নেন। পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আলম মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মেয়র প্রার্থী আব্দুল মান্নান। 
এ সময় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি, পৌর শ্রমিক দলের সভাপতি বজলু সরকার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুল, মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব কামরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। 
মেয়র প্রার্থী আব্দুল মান্নান বলেন, আমি মাদারগঞ্জ পৌরসভার মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই। পৌরসভার উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। নির্বাচিত হলে দল-মতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলার জন্য কাজ করব। 
তিনি আরও বলেন, পৌরসভার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে সততা, নিষ্ঠা ও জবাবদিহির মাধ্যমে পৌরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। এ সময় তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
শিরোনাম...

একটি মন্তব্য করুন