প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
মেলান্দহে অবৈধভাবে মাটি উত্তোলন, ১ মাসের কারাদণ্ড
মেলান্দহে অবৈধভাবে মাটি উত্তোলন, ১ মাসের কারাদণ্ড
প্রকাশঃ
মোঃ ইমরান মাহমুদ:
জামালপুরের মেলান্দহে রৌমারী বিল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে মনছুর (২৮) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের শেখসাদী ও টুপকারচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন কাওছার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত মনছুর দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে রৌমারী বিল থেকে মাটি উত্তোলন করে আসছিলেন। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন কাওছার বলেন, “অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

একটি মন্তব্য পোস্ট করুন