দেওয়ানগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসে র্যালি, মহড়া ও আলোচনা সভা
দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে জামালপুরের দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে জামালপুরের দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগে আত্মরক্ষার উপায় এবং আগুন নেভানোর কৌশল নিয়ে বাস্তব মহড়া প্রদর্শন করেন।
মহড়া শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিসের লিডার মমিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. খবিরুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের ইনস্ট্রাক্টর মহির উদ্দিন, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেসা ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমানো, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন