ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় থান কাপড় জব্দ

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় থান কাপড় জব্দ
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
জিএম সাফিনুর ইসলাম মেজর:

জামালপুরের সীমান্ত এলাকায় নৌকায় করে চোরাচালানের সময় প্রায় ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় থান কাপড় জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবি। এ সময় কাপড় বহনে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুরআলগা এলাকা দিয়ে নৌকাযোগে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের থান কাপড় চোরাচালান করা হচ্ছিল। বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান।

অভিযানকালে ৪ হাজার ২৭২ মিটার ভারতীয় থান কাপড় ও একটি নৌকা জব্দ করা হয়। জব্দ করা কাপড়ের আনুমানিক মূল্য ৯০ লাখ ৬৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় শনিবার (২৪ অক্টোবর) সকালে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ করা হয়েছে। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন