ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বকশীগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জামালপুরের বকশীগঞ্জে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
জিএম সাফিনুর ইসলাম মেজর:

জামালপুরের বকশীগঞ্জে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানো, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং ঝরে পড়ার প্রবণতা রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল দিগলকোনায় অবস্থিত এসটি আন্দ্রী বাসসত্তে জুনিয়র হাই স্কুলে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

বিতরণ করা শিক্ষা উপকরণের মধ্যে ছিল খাতা, কলম, জ্যামিতি বক্সসহ পড়াশোনার প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী। বিনামূল্যে এসব উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রত্যন্ত পাহাড়ি এলাকার শিক্ষার্থীরা যেন প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী করে তুলবে এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার প্রবণতা কমাতে ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, ‘শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। প্রত্যেক শিশুরই শিক্ষার সমান সুযোগ পাওয়া উচিত। বিশেষ করে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা যেন শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে, সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে এবং তাদের বিদ্যালয়মুখী করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

শিরোনাম...

একটি মন্তব্য করুন