প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
বকশীগঞ্জ প্রতারকের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
বকশীগঞ্জ প্রতারকের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
প্রকাশঃ
জিএম সাফিনুর ইসলাম মেজর:
জামালপুরের বকশীগঞ্জে জোরপূবর্ক জমি দখল ও প্রতারণার অভিযোগে শেখ ফরিদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহলের উদ্যোগে বকশীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বকশীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা শেখ ফরিদ প্রশাসনকে ব্যবহার করে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে জোরপূবর্ক জমি দখল ও প্রতারণা করে মানুষকে হয়রানি করছেন। এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যবসায়ীর স্বর্ণের দোকান লুট করেছেন।
তাঁর কর্মকান্ডে ভুক্তভোগী পরিবার গুলো অসহায় হয়ে পড়েছেন।
মানববন্ধন থেকে অবিলম্বে শেখ ফরিদ ও তাঁর শেল্টারদাতাদের গ্রেপ্তারের জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী উৎপল মহন্ত, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, ছাত্র অধিকার পরিষদের নেতা সা’দ আহমেদ রাজু, ছাত্রদল নেতা আদিল আব্দুল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন