জরুরি বৈঠকে ইসরাইল-ফিলিস্তিন নিয়ে নিরাপত্তা পরিষদ
জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা ও প্রাচীন শেখ জারাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈজেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা ও প্রাচীন শেখ জারাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মে) এ বৈঠক অনুষ্ঠিত হলেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। এই আলোচনার জন্য নরওয়ে প্রথম খসড়া প্রস্তাব তৈরি করেছিল বলে কূটনীতিকরা জানিয়েছেন। নরওয়ের এই খসড়া প্রস্তাবে সমর্থন দিয়েছে তিউনিসিয়া ও চীন। এএফপির হাতে আসা নিরাপত্তা পরিষদের বৈঠকের খসড়া বিবৃতি থেকে জানা গেছে, পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ ও ইসরাইলের নতুন বসতি স্থাপন বন্ধের আহ্বান জানানো হবে। এ ছাড়া পশ্চিম তীরে উত্তেজনা বৃদ্ধি ও সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশের বিষয়টিও উল্লেখ রয়েছে বিবৃতিতে। ওই প্রস্তাবের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত হতে পারে। তিনি বলেন, ফিলিস্তিনিদেরও নিজেদের রক্ষা করার অধিকার আছে। ইসরায়েল নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম দিয়ে নিজেদের সুরক্ষিত করে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে বিমান হামলা করছে। পবিত্র রমজানের এ সময় যখন ঈদের জন্য মুসলিমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন, তখন বর্বরোচিত হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের সেনাবাহিনী ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে চলছে ব্যাপক গোলাগুলি। সোমবার (১০ মে) থেকে এ মঙ্গলবার (১১ মে) পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে দুই শতাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে। কূটনীতিকেরা বলেছেন, যুক্তরাষ্ট্র ধারণা করছে, এই বৈঠক নিয়ে প্রকাশ্যে বিবৃতি দিলে তা হিতে বিপরীত হতে পারে। এদিকে জেরুজালেমে আগ্রাসনের দায়ে দখলদার ইসরাইলকে কিছু না বললেও হামাসের হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, এই হামলা দ্রুত বন্ধ করতে হবে। এ ছাড়া দুই পক্ষের মধ্যে উত্তেজনা হ্রাস করে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাস সীমা অতিক্রম করেছে, তাই ইসরাইল তার শক্তি দিয়ে জবাব দেবে। গাজায় বিমান হামলা করে নিরপরাধ ৯ শিশুসহ ২০ ফিলিস্তিনিকে হত্যা করে সন্ত্রাসবাদী কাজ করেছে ইসরাইল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের মুসলিম নারী আইনপ্রণেতা ইলহান ওমর। সোমবার (১০ মে) এক টুইটবার্তায় তিনি এ কথা বলেন বলে জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। হামাসের সামরিক উইং কাসেম ব্রিগেড জানিয়েছে, পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের চেষ্টা এবং পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের প্রতিবাদে এসব হামলা চালানো হচ্ছে। এর আগে, কাসেম ব্রিগেড শপথ করে ঘোষণা দেয়, আগ্রাসন না থামালে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরকে ‘জাহান্নাম’ বানিয়ে দেবে তারা। ইসরায়েলিদের উদ্দেশে হামাসের সামরিক উইং থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘এই বার্তাটি শত্রুদের অবশ্যই ভালোভাবে বুঝতে হবে: তোমরা সাড়া দিলে আমরা সাড়া দেব, তোমরা এগোলে আমরাও এগোব।’

একটি মন্তব্য পোস্ট করুন