ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

রিকশাচালককে মারধর করা সেই ব্যক্তি আটক (ভিডিও)

রিকশাচালককে মারধর করা সেই ব্যক্তি আটক (ভিডিও)
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
রিকশাচালককে মারধর করা সেই ব্যক্তি আটক (ভিডিও)


নিউজ ডেস্ক:

রাজধানীর বংশালে এক রিকশাচালককে মারধর করার অভিযোগে মারধরকারী সুলতান আহমেদ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মে) ওই মারধরকারী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দফতরের এআইজি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স) মো. সো‌হেল রানা।

এআইজি সো‌হেল রানা বলেন,  ভিডিওটি দেখামাত্র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকিরকে নির্দেশনা দেয় নিপীড়নকারী লোকটিকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে। এরই পরিপ্রেক্ষিতে ওসির নেতৃত্বে একটি টিম অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনে। 

তিনি আরও বলেন, একজন সংবাদকর্মী বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং কে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও লিংক পাঠান। ভিডিওতে দেখা যায়, বেলা আনুমানিক দেড়টায় রাজধানীর বংশালে একজন মুসল্লি এক রিকশাওয়ালাকে থাপ্পড় মারছেন। নির্যাতনের এক পর্যায় রিকশাওয়ালা মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারায়। পরে পাশ থেকে লোকজন এগিয়ে আসেন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির নাম সুলতান আহমেদ। তিনি ওই এলাকায় স্থানীয় বাড়িওয়ালা এবং প্রভাবশালী। তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।



শিরোনাম...

একটি মন্তব্য করুন