ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ভারতীয় তরুণীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে দেওয়ানগঞ্জের যুবক গ্রেপ্তার

ভারতীয় তরুণীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে দেওয়ানগঞ্জের যুবক গ্রেপ্তার
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

ভারতের পশ্চিমবঙ্গের এক তরুণীর ব্যক্তিগত ও অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে মোস্তাফিজুর রহমান মেহেদী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার মেহেদী কালিকাপুর এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। অভিযানের সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে পুলিশ, যা ডিজিটাল ফরেনসিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।

ডিবি পুলিশের তথ্যমতে, ইনস্টাগ্রামের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর সঙ্গে মেহেদীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তারা ব্যক্তিগত ছবি ও ভিডিও আদান-প্রদান করেন। সম্পর্কের অবনতি হলে মেহেদী ওই তরুণীর ব্যক্তিগত ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেন। পাশাপাশি ভুক্তভোগীর পরিবারের সদস্যদের কাছেও ভিডিও পাঠিয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও ব্ল্যাকমেইলের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীর ভাই পশ্চিমবঙ্গের সূতি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পশ্চিমবঙ্গ পুলিশ জামালপুর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহ্ইয়া আল মামুন বলেন, প্রাথমিক তদন্তে পূর্ব পরিচয়ের সুযোগ নিয়ে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে অনলাইনে ভয়ভীতি প্রদর্শন এবং মানসিক হয়রানির প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রযোজ্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা ডিজিটাল আলামত বিশ্লেষণসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সাইবার অপরাধ, অনলাইন ব্ল্যাকমেইল এবং নারী ও শিশুদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর অপরাধের বিষয়ে জামালপুর জেলা পুলিশ 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন