ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেওয়ানগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

দেওয়ানগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
নিজস্ব প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে চর বাহাদুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মো. বাদশা মিয়াকে হেয়প্রতিপন্ন করতে অপপ্রচারের অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে চর বাহাদুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, ভোটাভুটির মাধ্যমে মো. বাদশা মিয়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর নির্বাচনে পরাজিত প্রতিপক্ষ আব্দুল মালেক তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রচার করছেন। একই সঙ্গে প্রধান শিক্ষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধেও ঘুষ লেনদেনের অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তারা।

বক্তারা বলেন, এলাকাবাসীর প্রত্যাশা ও সম্মতির ভিত্তিতেই বাদশা মিয়া সভাপতি নির্বাচিত হয়েছেন। তাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটিকে বিতর্কিত করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

নবনির্বাচিত সভাপতি মো. বাদশা মিয়া বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বিধি অনুযায়ী তাকে সভাপতি নির্বাচিত করেছেন। নির্বাচনে পরাজিত হয়ে আব্দুল মালেক কমিটিকে বিতর্কিত করতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছেন। এর প্রতিবাদেই এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেছেন।

মানববন্ধনে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

শিরোনাম...

একটি মন্তব্য করুন