দেওয়ানগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা
দেওয়ানগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভাজামালপুরের দেওয়ানগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও শিক্ষণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম, উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষক লাভলী খাতুন, ফায়ার স্টেশন ইনচার্জ মো. মোবিন খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও ধর্মীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দেওয়ানগঞ্জ মডেল মসজিদের ইমাম মো. সামিউল হক, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার সোলেমান হক, গুজিমারি জামে মসজিদের ইমাম আব্দুল হামিদ ও সাংবাদিক খাদেমুল ইসলাম বক্তব্য দেন।
আলোচনা শেষে মহানবী (সা.)-এর উম্মতের শান্তি, সমৃদ্ধি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ মডেল থানা মসজিদের ইমাম মো. সামিউল হক।

একটি মন্তব্য পোস্ট করুন