প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
দেওয়ানগঞ্জে বৃষ্টির পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু
দেওয়ানগঞ্জে বৃষ্টির পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু
প্রকাশঃ
নিজস্ব প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে বাড়ির পাশে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে সাদিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চিকাজানী ইউনিয়নের চর ডাকাতিয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া ওই গ্রামের শাহিন আলমের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় সাদিয়ার মা ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ সাদিয়াকে দেখতে না পেয়ে তিনি আশপাশের বাড়িগুলোতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের সড়ক সংলগ্ন নিচু জমিতে জমা বৃষ্টির পানিতে শিশুটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাকে দ্রুত উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিকাজানী ইউনিয়নের ইউপি সদস্য আবদুল মান্নান জানান, শিশুটিকে খেলতে দিয়ে তার মা রান্নায় ব্যস্ত ছিলেন। এর মধ্যেই এ দুর্ঘটনা ঘটে।
দেওয়ানগঞ্জ মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, সংবাদ পেয়ে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন