দেওয়ানগঞ্জে সাত কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
দেওয়ানগঞ্জে সাত কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটকজামালপুরের দেওয়ানগঞ্জে সাত কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। মঙ্গলবার সকালে সানন্দবাড়ী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মনোয়ারা বেগম উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সিলেটপাড়া গ্রামের আয়নাল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মনোয়ারা বেগম গাঁজা নিয়ে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সানন্দবাড়ী বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তার কাছ থেকে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে জামালপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দেওয়ানগঞ্জকে মাদকমুক্ত ও জিরো টলারেন্সের আওতায় রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ


একটি মন্তব্য পোস্ট করুন