ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন, জরিমানা ৪ লাখ টাকা

জামালপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন, জরিমানা ৪ লাখ টাকা
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুরের বকশীগঞ্জে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ২০ জুলাই রাতে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সলই মণ্ডলপাড়া গ্রামের আসলাম হোসেন একই গ্রামের এক তালাকপ্রাপ্ত নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর বাবার বাড়িতে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় আসলাম হোসেনকে আসামি করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, মামলায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে বৃহস্পতিবার বিচারক আসলাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৪ লাখ টাকা জরিমানা করেন।

শিরোনাম...

একটি মন্তব্য করুন