ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে জিহা’র সভা অনুষ্ঠিত

জামালপুরে জিহা’র সভা অনুষ্ঠিত
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
আসমাউল আসিফ, স্টাফ রিপোর্টার:

জামালপুরে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ-ঝুঁকি হ্রাস প্রকল্পের ‘জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন’ (জিহা) স্থানীয় চ্যাপ্টারের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের মিলনায়তনে তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামিমা খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন্নাহার।

এ সময় আরও বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোকনুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা জালাল উদ্দীন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ, পুলিশের সদর সার্কেল অফিসার ইনচার্জ এস এম নাসিম, জেন্ডার অ্যান্ড ইনক্লুশন স্পেশালিস্ট ও ব্র্যাকের মর্জিনা আক্তার এবং সাংবাদিক তানভীর আহমেদ হীরা।

বক্তারা বলেন, জিহার মূল উদ্দেশ্য হলো নারী নেতৃত্বকে সুসংগঠিত করে সমাজ ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ বাড়ানো এবং দুর্যোগ মোকাবিলায় নারীর ক্ষমতায়নের মাধ্যমে ঝুঁকি হ্রাস করা। একই সঙ্গে সমাজে নারী ও শিশুদের প্রতি সহনশীল থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

শিরোনাম...

একটি মন্তব্য করুন