ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

শিশু ধর্ষণ-হত্যার বিচার চেয়ে ছাত্রলীগের মিছিল, আটক ২

শিশু ধর্ষণ-হত্যার বিচার চেয়ে ছাত্রলীগের মিছিল, আটক ২
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুরের মাদারগঞ্জে শিশু মরিয়ম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও মিছিল করার ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—আদারভিটা ইউনিয়ন (কার্যক্রম নিষিদ্ধ) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিপু হাসান ও ছাত্রলীগের কর্মী মিরাজ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু মরিয়মকে ধর্ষণের পর হত্যার ঘটনার বিচারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে বাজিতেরপাড়া বাজার এলাকায় মানববন্ধন ও মিছিল করেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। মিছিলটির নেতৃত্ব দেন আদারভিটা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিপু হাসান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দিপু হাসান ও মিরাজকে আটক করে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মরিয়ম হত্যার বিচারের দাবিতে মিছিল করায় সংগঠনটির দুই নেতাকর্মীকে আটক করা হয়েছে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন