ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত

জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
আসমাউল আসিফ, স্টাফ রিপোর্টার:

মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ পত্রিকার স্বেচ্ছাসেবী সংগঠন ‘খবরের কাগজ বন্ধুজন’-এর জামালপুর জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে শহরের ফৌজদারী এলাকায় বেসরকারি ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে এ সভার আয়োজন করা হয়।

খবরের কাগজ বন্ধুজন জামালপুর জেলা কমিটির সভাপতি শেখ সাইদুর রহমান সোহেলের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও সরকারি আশেক মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক রবিউল আলম লাইপা, উপদেষ্টা ও খবরের কাগজের জেলা প্রতিনিধি আসমাউল আসিফ এবং জামালপুর লালন একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন।

এ ছাড়া খবরের কাগজ বন্ধুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেদুল অন্তর, মানবসম্পদবিষয়ক সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহাম্মেদ, প্রশিক্ষণ সম্পাদক তন্ময় ইসলাম তানভীর, সাংস্কৃতিক সম্পাদক নিরব দেবনাথ, বিজ্ঞানবিষয়ক সম্পাদক এস এম কাফি এবং বন্ধুজন সদস্য মো. খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরিচয় পর্ব ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে সভা শুরু হয়। পরে সভায় উপস্থিত সদস্যরা সক্রিয়ভাবে মুক্ত আলোচনায় অংশ নেন।

সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে জেলা কমিটিতে শূন্য থাকা যোগাযোগ ও প্রচার সম্পাদক পদে বন্ধুজন সদস্য মো. খাইরুল ইসলামকে নির্বাচিত করা হয়।

খুব শিগগিরই কমিটির সব সদস্য, বন্ধুজন সদস্য, উপদেষ্টামণ্ডলী ও অন্যান্য সমমনা সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বড় পরিসরে জেলা কমিটির পরিচিতি ও পরিকল্পনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

‘খবরের কাগজ বন্ধুজন’ সংগঠনটিকে জামালপুরের সেরা সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি হয়।

শিরোনাম...

একটি মন্তব্য করুন