বকশীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
বকশীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনজামালপুরের বকশীগঞ্জে দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে স্থানীয় আবুল কাশেম কাশি কর্তৃক মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বকশীগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিকদের মধ্যে আশরাফুল হায়দার, শাহীন আল আমিন, আবদুল লতিফ লায়ন, জিএম ফাতিউল হাফিজ বাবু, এমদাদুল হক লালন, মাসুদ উল হাসান, মনিরুজ্জামান লিমন, রাশেদুজ্জামান রনি ও ইমরান আকন্দসহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে পৌর শহরের সর্দারপাড়া এলাকার আবুল কাশেম কাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি ও নির্যাতনের উদ্দেশ্যে মিথ্যা ও সাজানো মামলা দায়ের করেছেন।
তারা অবিলম্বে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার করা না হলে আরও বৃহত্তর কর্মসূচি নেওয়ার ঘোষণা দেন বক্তারা।
মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন