ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

২৪ দিন পর ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ শিশুর মরদেহ

২৪ দিন পর ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ শিশুর মরদেহ
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
নিজস্ব প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজের ২৪ দিন পর রোহান মিয়া (৮) নামে এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিকাজানী ইউনিয়নের মণ্ডল বাজার এলাকার ব্রহ্মপুত্র নদের একটি শাখা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোহান উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্গারগ্রাম এলাকার মনির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত ২৫ আগস্ট বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদের দফাদারের ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয় রোহান। ঘটনার পর স্বজনদের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় নদে তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পায়নি।

বৃহস্পতিবার সকালে নিখোঁজ হওয়ার ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে একটি শাখা নদে শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা স্থানটি ঘেরাও করে পুলিশে খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে পরনের প্যান্ট দেখে মরদেহটি রোহানের বলে শনাক্ত করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদে শিশুর মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন