দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। চারতলা ভবনের ভিত্তির ওপর নির্মিতব্য একতলা ভবনটি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমে নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ তৌফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ জহুরুল হোসেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এবং মাদ্রাসার অধ্যক্ষ মো. মোতালেব হোসেন খান।
এ সময় মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন একাডেমিক ভবন নির্মিত হলে মাদ্রাসার শ্রেণিকক্ষের সংকট কমবে। পাশাপাশি পাঠদান ও অন্যান্য শিক্ষা কার্যক্রম পরিচালনায় অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়বে। এতে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকেরা।

একটি মন্তব্য পোস্ট করুন