ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বাংলাদেশে ঠাঁই নেই: মোস্তাফিজুর রহমান বাবুল

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বাংলাদেশে ঠাঁই নেই: মোস্তাফিজুর রহমান বাবুল
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
খাদেমুল ইসলাম:
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নেই। সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই বাংলাদেশি। দেশের উন্নয়ন ও নিরাপত্তার সুফল প্রতিটি নাগরিক সমানভাবে ভোগ করবেন—এটাই সরকারের প্রত্যাশা। সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ ঠাকুরবাড়ি মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 
মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, দুর্গাপূজার সব আচার-অনুষ্ঠান যেন নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে পালন করা যায়, সে জন্য সরকার সজাগ রয়েছে এবং প্রশাসন সতর্ক আছে। বিএনপির নেতাকর্মীরাও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে উৎসবে শামিল হয়েছেন। পূজামণ্ডপে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানতে চায়, বাংলাদেশে তাদের ঠাঁই হবে না। 
তিনি আরও বলেন, ধর্মীয় আচার আপনাদের, উৎসব সবার। দুর্গাপূজা বাঙালির সর্বজনীন উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে এ উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে। সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন ও মাদারগঞ্জ পৌরসভার ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ করেন। 
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, আদারভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিলিটারি, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী, জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদারসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম...

একটি মন্তব্য করুন