বকশীগঞ্জে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
বকশীগঞ্জে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১জামালপুরের বকশীগঞ্জে বিজিবির অভিযানে ২২টি ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান অপূর্ব (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে অভিযান চালান জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ধানুয়া কামালপুর বিওপির সদস্যরা। এ সময় ২২টি ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান অপূর্বকে আটক করা হয়। তাঁর বাড়ি উপজেলার বগারচর ইউনিয়নের ডাকপাড়া গ্রামে।
পরে আটক যুবককে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবির অভিযানে ইয়াবা উদ্ধারের ঘটনায় মঙ্গলবার বকশীগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন