ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বকশীগঞ্জে ১২ পূজামণ্ডপে সাবেক মেয়রের অর্থ সহায়তা

বকশীগঞ্জে ১২ পূজামণ্ডপে সাবেক মেয়রের অর্থ সহায়তা
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
​জিএম সাফিনুর ইসলাম মেজর:

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের পক্ষ থেকে পৌর এলাকার ১২টি দুর্গাপূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের বড় ছেলে নাফিস সওদাগর পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর আয়োজকদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।

মণ্ডপ পরিদর্শনকালে নাফিস সওদাগর তাঁর বাবা নজরুল ইসলাম সওদাগরের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের এ সহায়তার জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাঁর ও তাঁর পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিরোনাম...

একটি মন্তব্য করুন