জামালপুরে কাউন্সিলর প্রার্থীর উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ
জামালপুরে কাউন্সিলর প্রার্থীর উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণশারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে শহরের রানীগঞ্জ বাজারের গ্লুকোজ ফ্যাক্টরি মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জামালপুর জেলা যুবদলের সদস্য ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শফিউল্লাহ আকন্দ রাজুর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।
আয়োজক শফিউল্লাহ আকন্দ রাজু বলেন, “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে আমার এই ক্ষুদ্র উদ্যোগ। মানুষের পাশে দাঁড়ানো এবং সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও সাধ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করব।”
প্রধান অতিথি শাহ্ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। আমরা সব সময় মানুষের পাশে থাকতে চাই এবং সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে চাই।”

একটি মন্তব্য পোস্ট করুন