সাংবাদিক আলিফ হত্যার বিচার ও ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন
সাংবাদিক আলিফ হত্যার বিচার ও ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধননেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
বৃহস্পতিবার সকালে জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাফি পারভেজ এবং সাংবাদিক বজলুর রহমান, সাজ্জাদ আনসারী, শরিফুল ইসলাম ঝোকন ও মোস্তাফিজুর রহমান।
মানববন্ধনে সাংবাদিক নেতারা আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নেত্রকোণার জেলা প্রশাসক, পুলিশ সুপার, দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের দাবি জানান তারা।

একটি মন্তব্য পোস্ট করুন