ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেওয়ানগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৪ জেলের কারাদণ্ড

দেওয়ানগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৪ জেলের কারাদণ্ড
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
নিজস্ব প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ ধরার দায়ে চার জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ৭০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের পাটাধোয়াপাড়া গ্রামের মো. জাহিদুল ইসলাম ও খলিম উদ্দিন এবং মোল্লারচর ইউনিয়নের মোল্লারচর গ্রামের মো. শামীম ও মো. রহিম।

জানা গেছে, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সানন্দবাড়ী এলাকার যমুনা নদীতে অভিযান চালায় প্রশাসন। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে ওই চার জেলেকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৭০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আটক চার জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

অভিযান শেষে জব্দ করা ৭০ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

শিরোনাম...

একটি মন্তব্য করুন