ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বকশীগঞ্জে দুই পূজামণ্ডপে বিএনপি নেতার আর্থিক সহায়তা

বকশীগঞ্জে দুই পূজামণ্ডপে বিএনপি নেতার আর্থিক সহায়তা
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
জিএম সাফিনুর ইসলাম মেজর:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের দুটি দুর্গাপূজামণ্ডপে ব্যক্তিগত অর্থায়নে আর্থিক সহায়তা দিয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের ঝালোপাড়া ও মোদকবাড়ি পূজামণ্ডপের আয়োজকদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় মজিবর রহমান মজি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পাশাপাশি দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠুভাবে উৎসব উদ্‌যাপনের বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেন।

আর্থিক সহায়তা প্রদানকালে বিএনপি নেতা মজিবর রহমান মজি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সের পক্ষ থেকেও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।

এ সময় নিলক্ষিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সাসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, শ্রমিকদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে নিয়ে পূজা উদ্‌যাপন পরিষদের প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন মজিবর রহমান মজি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ইসমত দোহা হিটলার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রবিন, ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আবরাহি আকাশসহ স্থানীয় নেতাকর্মীরা।

শিরোনাম...

একটি মন্তব্য করুন