শিরোনাম
লোড হচ্ছে...
জাতীয় জামালপুর জামালপুর জেলা মেলান্দহ

জামালপুরে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
লেখক: মোঃ ইমরান মাহমুদ

জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলার ইএলটি ব্রিকস ও বিসমিল্লাহ ব্রিকস নামের দুটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিটি ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

জামালপুর পরিবেশ অধিদপ্তর ও মেলান্দহ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জিন্নাতুন আরা বলেন, অবৈধভাবে পরিচালনা করে আসছিলো ইটভাটাগুলো। দুটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ দূষণ রোধ এবং ইটভাটার অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় জামালপুর পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ.কে. এম. ছামিউল আলম কুরসি, ফায়ার সার্ভিসের সদস্য এবং মেলান্দহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

প্রচ্ছদ ভিডিও
↑