ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

শিপন হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুই নারীর ৭ বছরের কারাদণ্ড

শিপন হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুই নারীর ৭ বছরের কারাদণ্ড
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুরে শিপন কাজী হত্যা মামলার রায়ে প্রধান আসামি মো. আরিফুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় হত্যাকাণ্ডে সহযোগিতার দায়ে দুই নারীকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার বিকেলে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. নেজাম উদ্দীন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আরিফুল ইসলাম এবং কারাদণ্ডপ্রাপ্ত দুই নারী আরফিন আক্তার তিশা ও লাভলী বেগম। তারা সবাই জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাসিন্দা।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ দিদারুল ইসলাম দিদার জানান, ২০২২ সালে শাহবাজপুর ইউনিয়নের বাসিন্দা শিপন কাজীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা গফুর কাজী জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। গ্রেপ্তারের পর আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ বিচারিক কার্যক্রমে সাক্ষ্য-প্রমাণ ও অন্যান্য আলামত পর্যালোচনা করে আদালত প্রধান আসামি মো. আরিফুল ইসলামকে মৃত্যুদণ্ড এবং সহযোগী হিসেবে আরফিন আক্তার তিশা ও লাভলী বেগমকে সাত বছর করে কারাদণ্ডের রায় প্রদান করেন।


শিরোনাম...

একটি মন্তব্য করুন