ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

মাকে বাড়ি থেকে তাড়ানোর মামলায় ছেলে গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

মাকে বাড়ি থেকে তাড়ানোর মামলায় ছেলে গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বৃদ্ধা মাকে ভরণপোষণ না দেওয়া এবং নিজের নামে জমি লিখে নিতে ব্যর্থ হয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় প্রকৌশলী রাশেদুল ইসলাম জাকির (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) আদালতের মাধ্যমে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে আটক করে সরিষাবাড়ী থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের বাসিন্দা রাশেদা বেগম (৬৪) তার একমাত্র ছেলে রাশেদুল ইসলাম জাকিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ছেলে তার ভরণপোষণের দায়িত্ব পালন করেননি। একই সঙ্গে তার নামে থাকা জমি নিজের নামে লিখে নিতে চাপ প্রয়োগ করেন। এতে রাজি না হওয়ায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

এ ঘটনায় বুধবার রাশেদা বেগম সরিষাবাড়ী থানায় ছেলে রাশেদুল ইসলাম জাকির এবং পুত্রবধূ ফাতেমাতুজ্জোহুরা স্মৃতি (৩৫)-এর বিরুদ্ধে ‘পিতামাতার ভরণপোষণ আইন, ২০১৩’-এর ৫(১) ও ৫(২) ধারায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর রাশেদা বেগমকে গেন্দারপাড়া গ্রামের বাড়ি থেকে উদ্ধার করে তার ভাই আহাম্মদ আল ফরিদ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাঁশনিয়োগী গ্রামে বাবার বাড়িতে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে বুধবার রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে রাশেদুল ইসলাম জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে হাজির করলে বিচারক তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন