ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেওয়ানগঞ্জে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

দেওয়ানগঞ্জে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
নিজস্ব প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ইয়াবা ট্যাবলেট বিক্রির দায়ে তারা মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত তারা মিয়া উপজেলার চুলকানি বিল পাম্পুতলা গ্রামের সোনা মিয়ার ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সঙ্গে জড়িত ছিলেন তারা মিয়া। বৃহস্পতিবার রাতে পাম্পুতলা মোড়ে ইয়াবা বিক্রি হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালায়।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে তারা মিয়াকে দুই পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার ৯ ও ১০(ক) উপধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন