ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে সিভিল জজ দম্পতির বাসায় চুরি, ক্ষতি ২০ লাখ টাকা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:
জামালপুর শহরের দেওয়ানপাড়া এলাকায় এক বিচারক দম্পত্তির ভাড়া বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন আহমাদুল কবির সাকিল ও নুসরাত জেরিন জেনি। তারা জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অধীন যথাক্রমে মেলান্দহ ও দেওয়ানগঞ্জ আদালতে সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঘটনার সময় বিচারক দম্পত্তি বাসায় ছিলেন না। সেই সুযোগে চোরের দল ভবনের তৃতীয় তলার জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এরপর ঘরের আলমারি ও বিভিন্ন কক্ষ তছনছ করে নগদ ১ লাখ টাকা, প্রায় ৭ ভরি স্বর্ণালংকার, একটি হীরার আংটি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

বিচারক দম্পত্তির দাবি, চুরি হওয়া নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকারও বেশি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
শিরোনাম...

একটি মন্তব্য করুন